“১৮ বছরের নিচে ফেইসবুক এডস এ টার্গেট করা যাবে কিনা “
যদি এককথায় বলি, তাহলে “না”। কারণ ১৩-১৭ বছরের এই সেগমেন্ট ফেইসবুক সিস্টেম ignore করে।
Facebook policy অনুযায়ী বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে ১৮ বছরের নিচে কাউকে সরাসরি Ads দেখানো যাবে না বা টার্গেট করা যাবে না।
কেন করা যাবে না সেটা জানতে চলুন একটু গভীরে যায়,
আগে ১৩+ বয়সের জন্য কিছু Interest-based টার্গেটিং সম্ভব ছিল, কিন্তু এখন ১৮ বছরের নিচে Interest, behavior বা detailed targeting সম্ভব হচ্ছে না। কারণ ১৮ বছরের নিচে ইউজার থাকলেও তাদেরকে কেবল general, non-personalized ads দেখানো হয় অর্থাৎ আপনি তাদেরকে সরাসরি ads audience এ যুক্ত করতে পারবেন না।
আপনি যদি Age filter ১৩-১৭ সেট করেন তাহলে সেই সেগমেন্ট ফেসবুক ignore করবে। তবে যদি একান্তই এডস রান করতে হয় তাহলে শুধু মাত্র “বয়স ও লোকেশন ” টার্গেট করতে পারবেন, এর বাইরে কিছুই করতে পারবেন না। বয়স আর লোকেশন টার্গেট করলেও অডিয়েন্স সাইজ জিরো বা অনেক ছোট দেখাবে, যা দিয়ে আপনার এডস ভালো পারফর্ম করবেনা।
প্রশ্ন আসতে পারে, তাহলে কোচিং সেন্টার/ শিক্ষা প্রতিষ্ঠানের এডস রান করতে হলে ক্লাস ফোর থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য কীভাবে টার্গেট করব?
প্রথমত টার্গেট করতে পারেন Parents (all) , Parents with Children (06-08 years) , Parents with Children (09-12 years) , Parents with Children (13-17 years) , Parents with Children (18-26 years)
একইভাবে Teenager targeted প্রোডাক্ট বা সার্ভিসের জন্যও এটা টার্গেট করতে পারেন। এরপরে অন্য কিওয়ার্ড।
বর্তমানে যারা কলেজে পড়ে তাদের মধ্যে বেশিরভাগই ফেইসবুক ব্যবহার করে। তাই Parents টার্গেটিং করার পাশাপাশি In high School, in College, College grad এসব কিওয়ার্ড ব্যবহার করতে পারেন।
এসব আমার অভিজ্ঞতা থেকে বলছি। গত ৬ বছরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এডস রান করেছি এভাবে, এখনও কাজ করতেছি কিছু প্রাইভেট স্কুল, কোচিং সেন্টার ও প্রাইভেট ইউনিভার্সিটির জন্য। তবে সেই সাথে আরো কিছু টার্গেটিং + সেট আপ তো করেছি। আমি জাস্ট ব্যাসিক জিনিসটা বলে দিলাম আরকি।
আর এরকম নিয়মিত Insights পেতে ফলো করুন A.M Faruk