আজকে ফেইসবুক এডস এর ৮টি কমন Mistakes বলব যা ২০২৬ সালে এসেও বিদ্যমান
আপনি যদি একজন নতুন এডভার্টাইজার, মিড লেভেল এডভার্টাইজার, এবং এডভান্স লেভেলের এডভার্টাইজার কিংবা অনলাইনে বিজনেস করেন তাহলে এই পোস্ট টা আপনার জন্য হেল্পফুল হবে আশাকরি
বর্তমান এবং ভবিষ্যতে অনলাইনে বিজনেস মার্কেটিং করার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে কন্টেন্ট, আর সেখানে বেশিরভাগই Unorganized Content দিয়ে সোস্যাল মিডিয়ায় এডস রান করতেছে। নাই হুক পয়েন্ট, কল টু বেনিফিট, সোস্যাল প্রুফ ইত্যাদি।এতে কাস্টমার সহজে বুঝতে পারেনা আপনি কী বলতে চাইতেছেন বা তারা আসলেই এই প্রোডাক্ট কিনবে কিনা। মনে রাখবেন, Confused Customers never convert
২য় ভুল হচ্ছে, Unclear Benefit Message অর্থাৎ প্রোডাক্ট এর বেনিফিট, আউটকাম এসব মেসেজ যথাযথভাবে পজিশনিং করেনা। কাস্টমার তো প্রোডাক্ট কিনে outcome কী হবে, লাভ কী হবে এবং কোন ধরনের Transformation হবে এসব দেখে। তাই ক্লিয়ার মেসেজ ছাড়া এডস রান করা ডলার লস ছাড়া কিছু না।
No Funnel Structure : এডস রান করার শুরুতে কোল্ড অডিয়েন্সকে জোর করে সেলস এডস দেখানো হয়, প্রোডাক্ট কেনার জন্য জোর করে এড দেখানো হয়। ভাই যেকোনো বিজনেসে সেলস আসে Trust Build এর মাধ্যমে, এজন্য আপনাকে আগে Funnel Strategy ফলো করতে হবে।
ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজ তৈরি করলাম, এরপর পিক্সেল + CAPI সেট আপ করে এডস রান করা শুরু করে দিলাম কিন্তু পরে আর এনালাইটিক্যাল জার্নি চেক করা হয়না, অর্থাৎ আমার সেট আপ ঠিক আছে কিনা, ডাটা ম্যাচ হচ্ছে কিনা, পিক্সেল অপটিমাইজ হয়েছে কিনা। তাই অনেক সময় Poor Signal Setup (Pixel & CAPI) এর কারণে বাজেট নষ্ট হয়ে যায়, দীর্ঘ Learning phase থাকে।
আর আমাদের দেশের এডভার্টাইজাররা আরেকটা ভুল করে, সেটা হচ্ছে Audience Over-Engineering. এডস রান করতে গিয়ে অনেক লেয়ারের অডিয়েন্স টার্গেটিং করে ফেলে। ফেইসবুক মেশিন লার্নিং সিস্টেম বলে less is more, যতকম অডিয়েন্স ফিল্টার করবেন মেটা দ্রুত সময়ে আপনার অডিয়েন্স নিয়ে ধারণা পেয়ে যাবে। তবে ওয়েবসাইট এডস এর ক্ষেত্রে অডিয়েন্স টার্গেটিং করার তেমন প্রয়োজন পড়েনা, মেসেজ এডস এর ক্ষেত্রে অডিয়েন্স টার্গেটিং করতে হয়।
অনেক সময় Landing Page & Checkout Friction এর কারণে এডস এর রেজাল্ট আসেনা। স্লো লোডিং, অর্ডার ফর্ম অনেক বড় হয়, অর্ডার করতে ২/৩টা ধাপে যেতে হয়, মোবাইল ফ্রেন্ডলি হয়না ইত্যাদি বিষয়। গতবছরও আমি CRO( Conversion Rate Optimization) নিয়ে একটা পোস্ট করেছিলাম, ঐটা কমেন্ট বক্সে দিয়ো দিবো।
Retention Strategy নাই। রিপিট কাস্টমার বা অর্ডার নিয়ে আলাদা কোন পদক্ষেপ নেয় না, যার কারণে মাস শেষে এড কস্ট অনেক বেশি হয়ে যায় তাদের জন্য। আর এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কমিউনিকেশন।
আর যে ভুলটা সবচেয়ে বেশি করে এড রান করার সাথে সাথে সেলস এর আশা করা। এই কাজটা বিজনেস ওনাররা বেশি করে, আসলে সবকিছুর একটা প্রসেস আছে, সিস্টেম আছে আর আপনাকে ঐ সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে, ফলো করতে হবে। মনে রাখবেন Patience is the part of Performance
আপনি যদি এই ৮টি পয়েন্ট নিয়ে চমৎকার ভিজুয়ালি ব্যাখ্যাসহ ফ্রি পিডিএফ ফাইল চান, তাহলে এখনি কমেন্ট করুন “𝗔𝗱𝘀 𝗣𝗱𝗳