Andromeda, Manus AI, pLTV 2.0: Meta Ads-এর ৫টি বড় পরিবর্তন

Andromeda, Manus AI, pLTV 2.0: Meta Ads-এর ৫টি বড় পরিবর্তন

ফেইসবুক এডস এর কিছু আপডেট যা আপনার মাইন্ডসেট, স্ট্র্যাটেজি বদলে দিবে। 

আপডেট  ০১ : Meta Andromeda 

মেটা এন্ড্রোমিডা এখন আগের চেয়েও অনেক এডভান্স হয়ে গেছে। সম্প্রতি মেটার সিস্টেমে Nvidia high End chip add করার ফলে ইউজারদের এডস পৌঁছে দিতে  আগের 100x Faster কাজ করতেছে এবং একই সাথে আপনার একই ক্রিয়েটিভের ১-১০হাজার ভ্যারিয়েশন তৈরি করতে পারবে। তার মানে এডস প্লেসমেন্ট আরো বেশি হবে, ভালো না ব্যাপারটা! 

আপডেট ০২ : Ads manager Best Performing ads

এরপর হচ্ছে, আপনি যদি চান আপনার এডস ম্যানেজারের বেস্ট পারফর্মিং এড সেট নিয়ে বা সেট আপ নিয়ে কাজ করবেন, এক্ষেত্রে আপনাকে A/B Test এর প্রয়োজন হবেনা কারণ এখন আপনার এডস ম্যানেজারে অটোমেটিক অপশন চলে এসেছে high performing campaigns নামে, আপনি সিম্পলি কয়েক ক্লিক ডুপ্লিকেট করে এডস রান করতে পারবেন। সেই সাথে মেটা আপনাকে আরো কিছু রিকমেন্ড করবে। 

আপডেট ০৩:  Manus Ai 

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো, Manus AI যা মেটা ২ বিলিয়ন ডলারে Acquire করেছে। এডভার্টাইজারদের জন্য এটার আসল সুবিধা হলো এখন থেকে আর কষ্ট করে মেটা প্রো টিমের তেমন যোগাযোগ করতে হবে না, এমনকি মেটা প্রো টিমের চেয়ে  গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করবে।

শুধু জিজ্ঞেস করবেন, “আমার এই এডসে কেন সেলস কমছে?,কেন ROAS কম হচ্ছে? Ad fatigue কেন হচ্ছে?  ইত্যাদি প্রশ্ন করলে manus ai আপনার এডস ম্যানেজার মধ্যে সব ডাটা এনালাইসিস করে আসল সমসটি বলে দিবে, চমৎকার না! 

Manus ai+ Meta ai এখন একসাথে কাজ করে। ফেইসবুকের যেকোনো টপিক নিয়ে প্রশ্ন করলে আপনাকে ফেইসবুকের রিসোর্স থেকেই উত্তর দিবে এই ai, তাহলে আর থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাটা রেফারেন্স লাগবেনা।

আপডেট ০৪: pLTV 2.0 

Meta Ads-এর নেক্সট বড় আপডেট হচ্ছে pLTV 2.0 (Predictive Lifetime Value) অর্থাৎ এখন মেটা শুধু ‘পারচেজ’ ট্র্যাক করে না, বরং প্রেডিক্ট করে।

মেটা এখন প্রেডিক্ট করতে পারে,  কোন কাস্টমার আগামী ৬মাস বা ১ বছর আপনার সাথে থাকতে পারে বা পার্চেজ করার সম্ভাবনা আছে। আপনার অ্যাড সেট এখন সেই কাস্টমারদের খুঁজবে যাদের Lifetime Value বেশি।

সহজভাবে বললে

আগে Meta বলত:

“আমি এমন অডিয়েন্স খুঁজব যারা এখন পার্চেজ পারে।

কিন্তু এখন Meta বলছে:

আমি এমন অডিয়েন্স খুঁজব যারা এখন পার্চেজ করতে পারে এবং ভবিষ্যতে আবারও পার্চেজ করতে পারি। 

এর মানে হচ্ছে মেটা আপনার জন্য loyal এবং high-value customer খুঁজতে বেশি ফোকাস করছে, যাতে আপনার ব্যবসায় লং টার্ম রেভিনিউ জেনারেট হয়।

 আপডেট ০৫: Ads Attribution 

যদি বলি এই ৫টি আপডেটের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট কোনটা, তা হলো ads attribution 

অর্থাৎ মেটা এডস Attribution এ বড় পরিবর্তন নিয়ে আসছে।

✅ আগে Click Through Attribution এ এডসের যেকোনো জায়গায় অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার, সেইভ, লিংকে ক্লিক করলেই লিংক ক্লিক হিসেবে কাউন্ট করা হতো, তবে এখন থেকে click-through attribution তখনই হবে, যখন:

➡️ কেউ ads এর link-এ ক্লিক করবে

➡️ তারপর conversion করবে 

✅ আগে ছিল Engaged-View Attribution

এখন সেটা expand করে হয়েছে Engage-Through 

আর এই Engage-Through attribution এর মধ্যে থাকবে Like, comment, share, Save অর্থাৎ link click ছাড়া বাকি সব engagement এখানে যাবে 

✅ এরপর হচ্ছে আগে ভিডিও ১০ সেকেন্ড দেখলে engaged-view কাউন্ট হতো

আর এখন ৫ সেকেন্ড দেখলেই engage-through attribution এ credit পাওয়া যাবে

ভিডিও যদি ৫ সেকেন্ডের হয়, এক্ষেত্রে ৯৭% দেখা লাগবে। 

Meta বলছে, এই পরিবর্তনের আসল কারণ হচ্ছে 

✔ Google Analytics-এর সাথে সহজেই data match  করা 

✔ click metrics আরও accurate করা

✔ ad performance ভালোভাবে বুঝতে পারা

এছাড়া মেটা এখন Third-Party Analytics কোম্পানি Northbeam & Triple Whale এর সাথে Integration করেছে অর্থাৎ কাজ করছে যাতে attribution আরও accurate হয়।

Northbeam & Triple Whale এর কাজ হচ্ছে click + view data একসাথে ব্যবহার করে attribution model তৈরি করা। যার ফলে advertisers পাবে আরও complete performance picture

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top