কীভাবে আপনি নিশ্চিত হবেন, আপনি যে কন্টেন্ট আপলোড দিতে যাচ্ছেন সেটা কপিরাইট ইস্যু বা পলিসি ভায়োলেশন হবে না!
ফেইসবুক সার্ভিস টার্মস ও কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি অনুযায়ী আপনি ফেইসবুকে সেটাই পোস্ট করতে পারবেন যেটা আপনি নিজেই ক্রিয়েট করেছেন এবং ২০২৫ সালেও এই পলিসি আবার নতুন করে আপডেট করেছে মেটা। আরেকজনের কন্টেন্ট (intellectual property) কখনও ব্যবহার করা যাবে না,এতেই পলিসি ভায়োলেশন হবে। এটা স্বাভাবিক যে আপনি কারো কন্টেন্ট পোস্ট করলে অবশ্যই কপিরাইট খাবেন, এমনকি যদি আপনি-
১. কোন রিসোর্স ডাউনলোড করে ফেইসবুকে আপলোড করেন। যেমন: মিউজিক
২. নিজের ডিভাইসে রেকর্ড কন্টেন্ট। যেমন: কোন অনুষ্ঠানে বা প্রোগ্রামে ব্যাগ্রাউন্ডে গান চলছে, সেই মুহূর্তে আপনি ভিডিও রেকর্ড করে ফেইসবুকে আপলোড দিলেন।
৩. বিনা অনুমতিতে কারো কন্টেন্ট বা গান বা ভিডিও আপলোড দেওয়া।
৪. বিনোদনের উদ্দেশ্যে কারো কন্টেন্ট আপলোড করলেন এবং বিবৃতি দিলেন যে কপিরাইট যাতে না দেয় কারণ এটা শুধু মাত্র বিনোদনের জন্য আপলোড করা হয়েছে, অন্য কোন উদ্দেশ্যে নই। তারপরও কপিরাইট ক্লেইম খাবেন
৫. কারো কন্টেন্ট মডিফাইড করে নিজের কিছু এড করে আপলোড করেন তাহলেও কপিরাইট ক্লেইম খাবেন
ইন্টারনেট থেকে কমন একটা ভিডিও যেটা সার্বজনীন অর্থাৎ সবাই ব্যবহার করে, সেটাও যদি আপলোড করেন তাহলেও কপিরাইট ক্লেইম হবে। এই বিষয়টি ২০২৫ সালে আরো কঠোর হয়েছে। অর্থাৎ কারো ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওর নিচে অরিজিনাল ভিডিওর ক্রেডিট চলে আসবে।
৬. সবাই পোস্ট দিচ্ছে এই ভেবে আপনিও পোস্ট দিলেন, তাহলে ফেইসবুক অটোমেটিক সিস্টেমে কপিরাইট ক্লেইম হবে।
তাহলে কি কিছুই করতে পারব না আমরা?
জ্বী অবশ্যই পারবেন। ফেইসবুকের কপিরাইট সিস্টেম ৮০% ক্ষেত্রে আসে তাদের অটোমেটিক সিস্টেমে। এবং ৮০% ক্ষেত্রে তারা সঠিকভাবে ডিটেক্ট করতে পারে। এই অটোমেটিক সিস্টেম তাদের পলিসির সাথে well Educated এবং এই সিস্টেম দিনের পর দিন আরো এডভান্স হচ্ছে। আর ২০% ক্ষেত্রে বাই হিউম্যান ইস্যু গুলো চেক করে।
তাহলে উপায় কী?
উপায় অবশ্যই আছে। যারা ফেইসবুকে বিজনেস করেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই সপ্তাহে অন্তত ২/৩ বার প্রোফাইলের Support Inbox বা ইমেইল চেক করবেন। এখানে আপনার সকল প্রকার ভায়োলেশন দেখা যাবে। ভায়োলেশন দেখার সাথে সাথে সলভ করার চেষ্টা করবেন। যদি উপরের ইস্যুর কারণে কপিরাইট হয়ে থাকে তাহলে দ্রুত সেখানে ক্লিক করে আপিল করুন, আপনি না পারলে প্রফেশনাল কারো সহযোগিতা নিতে পারেন। খুব দ্রুত সমাধান হয়ে যাবে আশাকরি।

(কপিরাইট ইস্যু আপিলের জন্য এরকম কিছু লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি)
যদি আপনার ব্যস্ততা বা অবহেলার কারণে সাপোর্ট ইনবক্সে বা পেইজে বা প্রোফাইলে অনেক বেশি কপিরাইট রিপোর্ট জমা হয়ে থাকে তাহলে যেসব সম্ভাব্য সমস্যা হতে পারেঃ
প্রোফাইল রেস্ট্রিকটেড হতে পারে
প্রোফাইল ডিজেবল হতে পারে
প্রোফাইল পার্মানেন্ট ডিজেবল হতে পারে
পেইজ রেস্ট্রিকটেড হতে পারে
পেইজ আন পাবলিশ হতে পারে
পেইজ ডিলেট হতে পারে
গ্রুপ ডিজেবল হতে পারে
তাই কপিরাইট ইস্যু অতিরিক্ত জমা হওয়ার আগে দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। যদি ট্রেডমার্ক ইস্যু হয় তাহলে আপনার পেইজ ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম, অনেক ক্ষেত্রে রিকোভার হয়না। তবে বেশ এফোর্ট দিলে রিকোভার করা সম্ভব। আশাকরি এই পোস্ট সকলের জন্য কিছুটা উপকারী হবে।