২০২৬ সালেও আপনি যে জিনিসটা মিস করছেন আর সেটা হচ্ছে কাস্টমার পার্সোনা (Customer Persona)
অসুস্থ হলে যেমন সঠিক ঔষুধের জন্য ডাক্তারের কাছে যেতে হয় ঠিক তেমনি কাস্টমারকে না বুঝে কন্টেন্ট বা অ্যাড পোস্ট করলে সেটাও আন্দাজে ঢিল ছুঁড়ার মতো আরকি।
প্রথমে খুঁজা উচিত ভিড় কোথায় বেশি অর্থাৎ আপনার কাস্টমার কোথায় বেশি এক্টিভ থাকে। এজন্য –
১. প্রথমে প্লাটফর্ম বাছাই করুন। যেমনঃ ফেইসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব, গুগল, লিংকড-ইন, ওয়াটসএপ, থ্রেডস, পিন্টারেস্ট, টিকটক, এক্স( টুইটার) ইত্যাদি সোস্যাল প্লাটফর্মে রিসার্চ করতে পারেন কোথায় বেশি এক্টিভ থাকে।

২. প্লাটফর্ম বাছাইয়ের পর ঐ প্লাটফর্মে আপনি নিজেই এক্টিভ থেকেই আপনার অডিয়েন্সদের পর্যবেক্ষণ করুন। অর্থাৎ তাদের আগ্রহ, তারা কী চায়, কোথায় থাকে, তাদের বয়স কত হতে পারে, তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা বিবাহিত নাকি সিঙ্গেল,লাইফস্টাইল তাদের সবচেয়ে বড় পেইন পয়েন্ট কী কী ইত্যাদি বিষয় গুলো বিষয় রিসার্চ করতে হবে। এসব বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন আসতে পারে, এতকিছু করার কী দরকার!
এত কাহিনি করার কোন প্রয়োজন আছে?
ভাই শুনেন, আপনি না করলেও বড় বড় ব্রান্ড কোম্পানিগুলো এসব রিসার্চ করেই ছোট থেকে বড় হয়েছে। এভাবেই বড় বড় ব্রান্ডরা আপনাদের ৯০% সেলস নিয়ে যায় আর আপনি সার্ভাইব করেন মার্কেটে।
৩. আপনি আপনার অডিয়েন্স সম্পর্কে রিসার্চ করছেন, এখন আপনি জানেন তাঁদের সঠিক কোন খাবারটি দিতে হবে, কোন ঔষুধটা দিতে হবে অর্থাৎ Content is food, এজন্য আপনাকে একটা কন্টেন্ট প্লানিং করতে হবে।যখন আপনি কাস্টমারকে বুঝতে শুরু করবেন, তখন আর জোর করে পোস্ট করতে হবে না।
তবে আপনি যদি প্লাটফর্ম ও অডিয়েন্স সম্পর্কে রিসার্চ না করে হুটহাট পোস্ট করতে থাকেন, মার্কেটিং করেন তাহলে কাজের কাজ কিছুই হবেনা। এজন্য বিশ্বের ৯০% বিজনেস শুরু করার ১-৩ বছরের মধ্যে ডাউন হয়ে যায়।
২০২৬ সালেও মার্কেটে তারাই জিতবে, যারা পটেনশিয়াল কাস্টমারের সাথে সঠিক ভাষায় কথা বলতে পারবে অর্থাৎ কন্টেন্ট
If you believe marketing is more than posting, so stay connected, share this post, Follow & Subscribe A.M Faruk