High Budget দিলে Better Result হবে!
আসলে কি তাই?
বাজেট বেশি দিলেই রেজাল্ট বেশি? না ভাই।
ফেইসবুক এডস কখনও শুধু মাত্র বাজেটের উপর নির্ভর করেনা।
আপনাকে চুলায় আগুন দিতে হবে ধীরে ধীরে, তেমনি ফেইসবুক এডস এ Budget scaling ধীরে ধীরে করলে ভালো হয় আরকি। Rapid scaling করলে algorithm confused হয়ে যায়।
একটা winning ad কে ৭২ ঘণ্টার ডেটা ছাড়াই মেরে ফেলা অর্থাৎ বন্ধ করা মানে টাকা পুড়ানো
ফেইসবুক এডস এ প্রতিটা নতুন ad campaign বা ad set প্রথমে একটা সময় নেয় আপনার এডকে বুঝার জন্য, যাকে বলে Learning Phase
এই ফেজে Meta এর অ্যালগরিদম চেষ্টা করে:
-কারা এড এ ক্লিক করছে?
-কারা কনভার্ট করছে?
-কোন টাইমে হচ্ছে?
-কোন প্লেসমেন্টে হচ্ছে, ইত্যাদি বিষয় নিয়ে রিসার্চ করে।আর আপনি যদি এই phase এ ad টি বন্ধ করে দেন বা খুব বেশি এডিট করে ফেলেন (যেমন: বাজেট, টার্গেটিং, ক্রিয়েটিভ) তাহলে আপনি অ্যালগরিদমকে ঠিকমতো শিখতেই দিলেন না। তার মানে আপনার ধৈর্য্য কম, আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট চাইতেছেন।
মেটা অ্যালগরিদম কী বলে,
> At least 50 conversion events within 7 days দরকার যেন অ্যালগরিদম আপনার এড টি ঠিকমতো বুঝতে পারে।
> আর সাধারণত কমপক্ষে ৩-৪দিন (৭২-৯৬ ঘণ্টা) সময় না দিয়ে যদি ad বন্ধ করে দেন, তাহলে আপনি তরকারি ঠিকমতো সিদ্ধ হওয়ার আগেই চুলা অফ করে দিসেন অর্থাৎ টাকা পুড়িয়ে দিলেন।
তাহলে কী করা উচিত?
মেটার লার্নিং ফেজ এভয়েড না করে তার সাথে কাজ করুন। মানে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, ad বারবার edit করা যাবে না, কিছুদিন data collect জমা হোক, তাহলে ভবিষ্যতে cost কমে, result বেড়ে যায়।
শেষ কথা, Ad চালু করে ১ দিনের মাথায় “Sale আসছে না” ভেবে বন্ধ করে দেয়ার মানে হলো বিজনেস চালু করার প্রথম দিনেই লাভ না দেখে বিজনেস বন্ধ করে দেয়া
এরকম মজার এডস টিপস আরো পেতে চাইলে নিচে কমেন্ট করে জানাতে পারেন, খুশি হবো যদি আপনার জানার আগ্রহ থাকে
Follow A.M Faruk to get more Insights